নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দত্তগ্রামে বউয়ের দায়রী মামলায় ইতালি প্রবাসী স্বামী নুরুল আমিনকে ইতালি যাওয়ার পথে গতকাল রবিবার দুপুরে ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। পরে ঢাকা থেকে নবীগঞ্জ পুলিশ নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।
সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের ইতালি প্রবাসী নুরুল আমিন উপজেলার রাইয়াপুর গ্রামের কফিল উদ্দিনের মেয়ে খালেদা বেগমকে বিয়ে করেন। সম্প্রতি প্রবাসী স্বামী তার স্ত্রী খালেদাকে মারধোর করলে তিনি বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় মামলা দায়ের করেন। ফলে প্রবাসী স্বামী নুরুল আমিন আত্মগোপনে থেকে ইতালি ফাঁড়ি দেয়ার জন্য ঢাকা বিমানবন্দরে প্রবেশ করলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে নবীগঞ্জ থানায় খবর দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ ঢাকা থেকে থাকে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন।