মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের জন্য আজ থেকে ঘরে ঘরে তথ্য সংগ্রহ শুরু বাহুবলে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি অপশক্তির সামনে মাথা নত করিনি লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার মাধবপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ॥ জরিমানা পোদ্দার বাড়ি থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক লাখাইয়ে শিয়ালের কামড়ে আহত ৪০ এলাকায় আতঙ্ক ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি-এমপি সৈয়দ মোঃ ফয়সল লাখাইয়ে প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলিতে ব্যস্ত শিল্পীরা হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ কেরাম বোর্ডসহ আটক ৪

নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি অপশক্তির সামনে মাথা নত করিনি

  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আমাকে সংসদ থেকে দূরে রাখতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল হবিগঞ্জের ৪টি আসনে প্রার্থী দিলেও পরে ৩টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে তাদের সব শক্তি হবিগঞ্জ-৩ আসনে কেন্দ্রীভূত করে। বিগত সরকারের সময় ক্ষমতার অপব্যবহারকারীরা এবং দেশ-বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিরা একজোট হয়ে আমাকে সংসদে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছে। কিন্তু ইজ্জতের ফয়সালা আকাশ থেকেই আসে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রায় লক্ষাধিক ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছি। তিনি গত রোববার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে জি কে গউছ বলেন, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে রাজনীতি করেছি, বহুবার বিপদের মুখোমুখি হয়েছি, ১৫১৭ দিন কারাভোগ করেছি। কিন্তু এক দিনের জন্যও ঈমান বিক্রি করিনি। কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি, কোনো অপশক্তির সামনে মাথা নত করিনি। তিনি বলেন, ভিন্নমত ও ভিন্ন পথের মানুষ একসঙ্গে চলতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য। যারা ভিন্ন দলের ও ভিন্নমতের মানুষকে দমন করতে চেয়েছিল, তারাই এখন বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে পালিয়েছে। আমরা মানুষের সঙ্গে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই এবং মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই। অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান জিলু, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর আবুল বাশার। সভায় প্রবাসী হবিগঞ্জের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com