মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের জন্য আজ থেকে ঘরে ঘরে তথ্য সংগ্রহ শুরু বাহুবলে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি অপশক্তির সামনে মাথা নত করিনি লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার মাধবপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ॥ জরিমানা পোদ্দার বাড়ি থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক লাখাইয়ে শিয়ালের কামড়ে আহত ৪০ এলাকায় আতঙ্ক ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি-এমপি সৈয়দ মোঃ ফয়সল লাখাইয়ে প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলিতে ব্যস্ত শিল্পীরা হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ কেরাম বোর্ডসহ আটক ৪

লাখাইয়ে শিয়ালের কামড়ে আহত ৪০ এলাকায় আতঙ্ক

  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় একটি পাগলা শিয়ালের অতর্কিত হামলায় নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নখলাউক চকবাজারে এ ঘটনা ঘটে। হঠাৎ করে শিয়ালের এই আকস্মিক আক্রমণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ একটি পাগল শিয়াল নখলাউক বাজারের লোকজনের ওপর হামলা চালায়। সে সময় বাজারে ও বাড়ির উঠানে বসা যাঁকেই সামনে পেয়েছে তাঁকেই কামড়ে রক্তাক্ত করেছে শিয়ালটি। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে গিয়ে অনেকে আহত হয়েছেন।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন আহত ব্যক্তি হাসপাতালে এসে চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোভন জানান, হাসপাতালে আসা ২৭ জনের মধ্যে ২জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে প্রয়োজনীয় পরামর্শসহ বাড়িতে পাঠানো হয়েছে।
আহত কয়েকজন হচ্ছেন-মোহাম্মদ আবুল ফজল (৭৫), মোহাম্মদ বাবু মিয়া (১৫), মোহাম্মদ মান্না মিয়া (২২), মোহাম্মদ সাবাল মিয়া (৪০), মোহাম্মদ ইমন মিয়া (১৮), মোহাম্মদ কালাম মিয়া (৬০), মোসাম্মত নারগিস আক্তার (৪০), মোহাম্মদ আলম মিয়া (৫৫) এবং মোহাম্মদ সোহান মিয়া (২০)।
এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। এলাকায় ক্ষিপ্ত শিয়ালটিকে প্রতিহত করতে স্থানীয়রা সতর্ক অবস্থানে রয়েছেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com