মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ জুড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক উন্নীতকরণে ১০ কোটি ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ বিতরণ ক্যালিফোর্নিয়ায় সংবর্ধনায় সভায় হুইপ জি কে গউছ ॥ প্রতিহিংসার রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়তে হবে কমলগঞ্জের একজন জামান ইয়ামেনীর বর্ণাঢ্য জীবনী বর্তমান বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী-এমপি ফয়সল ভুয়া পরিচয়ে ভারতে বিয়ে ॥ স্ত্রীর নামে মোটা অংকের ঋণ নিয়ে বানিয়াচংয়ে পালালেন যুবক নবীগঞ্জের লহরজপুরে গ্রামে আলী হায়দর চৌধুরী পিতার স্মৃতির চাদর আকড়ে আছেন মাধবপুরে মোবাইল কোর্র্টে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা হবিগঞ্জ আদালতের কার্যক্রম পরিদর্শনে করলেন ২ বিচারক শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

হবিগঞ্জ জুড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গ্যাস সংকট, গাড়ি সংকটসহ নানা অজুহাতে চালকদের একটি অংশ যাত্রীদের কাছ থেকে নিজেদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। হবিগঞ্জ-নবীগঞ্জ, হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ-মাধবপুর, হবিগঞ্জ-বানিয়াচং, হবিগঞ্জ-আজমিরীগঞ্জসহ জেলার বিভিন্ন সড়কে একই চিত্র দেখা যাচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। কোথাও কোথাও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়াও দাবি করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ায় যেতে চাইলে চালকদের কেউ কেউ গাড়িতে যাত্রী তুলতে অনাগ্রহ দেখান। পরে বেশি ভাড়া দিতে রাজি হলেই গাড়ি ছাড়েন। প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে চালকদের দুর্ব্যবহার ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে পরীক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন।
যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও কার্যকরভাবে নির্ধারিত ভাড়া বাস্তবায়ন ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান তৎপরতা নেই।
জেলার বিভিন্ন সড়কে নির্ধারিত ভাড়া কার্যকর, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রীদের সঙ্গে চালকদের শৃঙ্খলাপূর্ণ আচরণ নিশ্চিত করতে দ্রুত অভিযান ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com