স্টাফ রিপোর্টার ॥ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের যুগান্তকারী উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির দেশব্যাপী খানা তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। এ উপলক্ষে গতকাল জেলা সমাজসেবা কার্যালয়, হবিগঞ্জে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে জানানো হয়, গত ১০ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। পাইলটিং পর্যায়ে দেশের ৪৪টি জেলার ৫৫টি উপজেলায় ১লাখ ১২ হাজার ৯৪ পরিবারের তথ্য সংগ্রহ করে চৎড়ীু গবধহং ঞবংঃ (চগঞ) স্কোরের ভিত্তিতে ৭১ হাজার ৮৩১ জন যোগ্য উপকারভোগীকে কার্ড ও ভাতা প্রদান করা হয়। তার মধ্যে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওড়গাছ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চন্ডিছড়া চা বাগানের ৩৭৯ জন যোগ্য নারীকে ফ্যামিলি কার্ড ও ভাতা প্রদান করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী জানান, জুলাই ২০২৬ থেকে কর্মসূচির মূল বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা ভাতা হিসেবে বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ইইঝ) কর্তৃক হালনাগাদকৃত চগঞ পদ্ধতিতে দেশের সকল পরিবারকে ৫টি কুইন্টাইলে – অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ভাগ করা হয়েছে। চগঞ স্কোর ৮৬০ বা তার কম প্রাপ্ত নারী পরিবার প্রধান ভাতা প্রাপ্তির যোগ্য বিবেচিত হবেন। সকল নারী পরিবার প্রধান ফ্যামিলি কার্ড পাবেন, তবে ভাতা পাবেন শুধু ১ম, ২য় ও ৩য় কুইন্টাইলভুক্ত পরিবার। গতকাল ১২ অক্টোবর থেকে দেশব্যাপী তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ডিসেম্বর ২০২৬ এর মধ্যে প্রায় ৪.৪৫ কোটি পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরে ৪০ লক্ষ নতুন নারীকে ভাতার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভার জন্য ৮১৪ জন তথ্য সংগ্রহকারী ও ৮১ জন সুপারভাইজার নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ১০-১১ অক্টোবর ১৫০ জনকে (প্রতি ইউনিট হতে ১৫ জন) প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষিত এই দলটি আজ থেকে প্রতি ইউনিটের নির্বাচিত ৩টি ইউনিয়ন সমূহে বাড়ি বাড়ি গিয়ে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন এবং সরাসরি অনলাইন ডেটাবেইজে ইনপুট দেবেন। উপকারভোগীদের প্রদেয় ফ্যামিলি কার্ডটি উঁধষ ঈযরঢ়, ছজ ঈড়ফব ও ঘবধৎ ঋরবষফ ঈড়সসঁহরপধঃরড়হ (ঘঋঈ) সুবিধা সম্বলিত হবে, যা সরকারের ঞধশধচধু পেমেন্ট স্কিমের সাথে সংযুক্ত থাকবে। কার্ডের মাধ্যমে ব্যাংকের এটিএম বুথ, বিপণি বিতানের চঙঝ এবং গড়নরষব ঋরহধহপরধষ ঝবৎারপবং (গঋঝ) থেকে ভাতা উত্তোলন করা যাবে।