সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন গোপালগঞ্জে বদলি ড. জি.এম সরফরাজ বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল হবিগঞ্জ সদর থানায় মহিলাসহ গ্রেপ্তার ৪

আজ থেকে লাখাই উপজেলায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু

  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম-২০২৬ শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার ১নং লাখাই ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড থেকে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানা যায়।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে লক্ষ্যে ইতিমধ্যে উপজেলার ৬ ইউনিয়ন এর ৫৪টি ওয়ার্ডে ৫৪ জন তথ্য সংগ্রহ কারী ও ৬ জন সুপার ভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপার ভাইজার কে গত ১০ ও ১১ অক্টোবর এ ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার এর প্রশিক্ষণ চলবে।
প্রাপ্ত তথ্যে আরোও জানা যায়, উপজেলার ১ লাখ ৭১ হাজার ৫৩৩ জন জনসংখ্যা অধ্যুষিত লাখাইয়ে ৩৫ হাজার ৬০০ খানা রয়েছে।
ফ্যামিলি কার্ড কার্যক্রম চলাকালীন সময়ে তথ্য সংগ্রহকারীরা খানা ভিত্তিক তথ্য সঠিকভাবে প্রতিটি খানায় উপস্থিত হয়ে নির্ভূল তথ্য সংগ্রহ করবে। এ ক্ষেত্রে খানা ভিত্তিক বসবাসকারী সদস্যদের সঠিক তথ্য সংগ্রহে সহযোগিতা করতে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায়।
ফ্যামিলি কার্যক্রম নিয়ে সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে এক প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়। এতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা নিপুণ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত, সাংবাদিক এমএ ওয়াহেদ, সাংবাদিক সুমন আহমেদ বিজয়, কামরুল হাসান সুজন, বামৈ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com