মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ থেকে অজ্ঞান অবস্থায় এক বৃদ্ধ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ থেকে ৬০ বছরের এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উদ্ধারকারী ছাত্রদের অভিযোগ অচেতন লোকটি ৪০ মিনিট জরুরী বিভাগে পড়ে থাকলেও কেউ তার কোন খোঁজ নেয় নি।
গতকাল বুধবার বিকাল ৪টায় ওই অজ্ঞাত বৃদ্ধকে স্কুলের মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ৯ম ও ১০ম শেণী ছাত্র স্বরণ, অপির্, ইমনসহ কয়েকজন ছাত্র তার মাথায় পানি দেয়। এতেও কাজ না হলেও সদর থানায় খবর দিলে এসআই সাইদুর রহমান ওই ছাত্রদের সহযোগীতায় বৃদ্ধকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
তবে হাসপাতাল থেকে পুলিশ চলে যাওয়ার পর কোন ডাক্তার তার চিকিৎসা করেন নি। সাথে আসা ছাত্ররা হট্টগোল শুরু করলে ৪০ মিনিট পর তার আংশিক চিকিৎসা শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com