বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দিতে এক মোবাইল চোর ধরাশায়ী ॥ পুকুরে ৫০ বার ডুব ও কান ধরে উঠবস করে মুক্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউসূফ নগর নামক স্থানে এক মোবাইল চোরকে উত্তম মধ্যম দিয়ে শাস্তি হিসেবে পানিতে ডুব ও কান ধরে উঠবস করে রক্ষা পেয়েছে।
1জানা যায়, গতকাল বুধবার বেলা আড়াটার দিকে আউশকান্দিস্থ মেহবুবা কমিউনিটি সেন্টারে এক বিয়ের অনুষ্টানে অতিথি সেজে ভিতরে প্রবেশ করে ৩টি দামী মোবাইল চুরি করে দীঘলবাক ইউনিয়নের দূগাপুর গ্রামের আশাই মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া (২৮)। উপস্থিত লোকজন টের পেয়ে জাহাঙ্গীরকে আটক করে উত্তম মধ্যম দেয়। এ সময় তার নিকট থেকে চুরি যাওয়া ৩টি মোবাইল উদ্ধার করা হয়। পরে তাকে সামাজিক শাস্তি হিসেবে কমিউনিটি সেন্টারের পাশে একটি পুকুরের পানিতে ৫০ বার ডুব ও কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়। সে আউশকান্দি এলাকায় একাধিকবার চুরির ঘটনায় ধরাশায়ী হয়েছে বলে উপস্থিত অনেকেই মন্ত্রব্য করেন। তবে, উত্তম মধ্যমে পরে চুরির ঘটনা শিকার করে বলে আমি আর এই এলাকায় কোন দিন চুরি করার জন্য আসব না বলে অঙ্গীকার বন্ধ হলে তাকে ¯’ানীয় জনতা ছেড়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com