মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

মেধাবীরাই দেশ ও জাতির উন্নয়নের কারিগর-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়ন ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মতি উপস্থিতি নিশ্চিত করণের লক্ষ্যে হবিগঞ্জ পৌর এলাকার নিরদাময়ী ও আনোয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “প্যারেস ইভিনিং” কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে দুটি বিদ্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গড়তে হলে আমাদের ভবিষ্যত প্রজন্মকে মেধা সম্পন্ন হতে হবে। মেধাবীরাই দেশ ও জাতির উন্নয়নের কারিগর। তাই প্রতিটি সরকারী বিদ্যালয়ে মাসে ১ দিন শিক্ষক অভিভাবক এবং ছাত্র আলোচনা করে শিক্ষার্থীদের উপস্থিতি এবং গুনগমান নিশ্চিত করা দরকার। তিনি বলেন, শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে হলে একা শিক্ষকের পক্ষে সম্ভব নয়। এই জন্য প্রয়োজন অভিভাবক, এলাকার সচেতন নাগরিকগন, শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ। তাহলে আমাদের আগামী প্রজন্ম হবে সুশিক্ষিত ও মেধাসম্পন্ন। নিরদাময়ী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অসিত রঞ্জনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার উত্তম কুমার দাশসহ এলাকার গন্যমান্য ব্যক্তবর্গ। অপর দিকে আনোয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিসহ স্থানীয় গর্ন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com