বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শিক্ষকতা পেশা যেকোনো পেশার চেয়ে সম্মানী-এমপি এডঃ মজিদ খান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে অনেক অগ্রণী ভুমিকা পালন করছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরপরই এদেশে শিক্ষা সহ তথ্য প্রযুক্তিতে নজীরবিহীন সাফল্য স্থাপন করেছে। বানিয়াচংয়ের শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিযুষ কান্তি দাশ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান এসব কথা বলেন। তিনি আরও বলেন শিক্ষকদেরকে সম্মান দিলে জাতি আপনাদের সম্মান দিবে। শিক্ষকতা পেশা যেকোনো পেশার চেয়ে সম্মানী পেশা। তিনি অভিবাভকদের উদ্দেশ্য বলেন আপনাদের সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করুণ চাকুরী দেওয়ার দায়িত্ব সরকারের। তিনি বলেন শিক্ষকরা ঠিকমত স্কুলের দায়িত্ব পালন করলে অবশ্যই স্কুলের সুনাম বৃদ্ধি পাবে।
গতকাল বিকালে স্কুল প্রাঙ্গনের মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আফজল চৌধুরী। বদরুল আলম রুবেল ও হামিদুল এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, শাহজাহান গণি, মেম্বার আতাউর রহমান, মোঃ নূর আলী, আব্দুল কাইয়ূম, বিভা রাণী দাশ, সম্পা রানী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com