বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

তিন মাদক ব্যবসায়ী আটক ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৭০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে সদর উপজেলার তেঘরিয়া ও নছরতপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাদন্ড প্রদান করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত আজগর আলীর পুত্র কিম্মত আলী (৫০) কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসার আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
এছাড়াও গাঁজা সেবনের অভিযোগে নছরতপুর গ্রামের তৈয়ব আলীর পুত্র আলা উদ্দিন মিয়া (৫০) ও তারা মিয়ার পুত্র আব্দুস সালাম (৪০) কে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুনের আদালতে হাজির করা হলে তাদেরকে ১ মাস করে কারাদন্ড দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com