বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

লাখাইয়ে কিশোরী জোরপূর্বক ধর্ষণ ধর্ষক ও তার পিতা-মাতা লাপাত্তা

  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাক্তারী পরীক্ষা শেষে লাখাইয়ে ধর্ষিতা কিশোরী আদালত জবানবন্দী প্রদান করেছে। এদিকে ধর্ষক ও তার পিতা-মাতা আত্মগোপন করেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার তেঘরিয়া গ্রামের জনৈকা কিশোরী (১৭) সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১২২ ধারায় জবানবন্দী প্রদান করে। তার বরাত দিয়ে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গত শনিবার রাতে তেঘরিয়া গ্রামের খোয়াজ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (২২) ওই কিশোরীকে তুলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ শেষে তাকে বাড়ির পাশে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে লাখাই থানায় ধর্ষক জাহাঙ্গীর, তার ভাই জাহির মিয়া (২৫), মা মরিয়ম বেগম (৫০) ও পিতা খোয়াজ আলীকে আসামী করে মামলা দায়ের করেছেন।
লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, ধর্ষক ও তার পিতা মাতাকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com