শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে অবদান রাখতে চান কৃতি ফুটবলার লিংকন

  • আপডেট টাইম রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইয়ুথ এসোসিয়েশন অব ইউ কে হবিগঞ্জের প্রেসিডেন্ট সাবেক কৃতি ফুটবলার চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান রাখতে চান। এ ব্যাপারে প্রতিভা অন্বেষন ও অনুশীলন আয়োজন এর উপর গুরুত্ব দেন তিনি। হবিগঞ্জের প্রথম খেলোয়াড় হিসাবে বিকেএসপিতে অধ্যয়ন করার পর জাতীয় পর্যায়ে খেলাধুলা করা এবং পরে কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বলেন হবিগঞ্জে তথা এই দেশে অনেক প্রতিভা রয়েছে। কিন্তু পদ্ধতিগত ত্র“টি এবং পৃষ্টপোষকতার অভাবে ক্রীড়াঙ্গনের কাড়িখত উন্নয়ন হচ্ছে না। ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রবাসীদেরকে যুক্ত করে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন তিনি।
শুক্রবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম সভাকক্ষে মডার্ণ ক্লাবের উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন তিনি। বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং এডভোকেট শাহ্ ফখরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নজমুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, সিনিয়র সহকারী সচিব হারুনুর রশীদ সাগর, জিপি-ভিপি এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, রোটারিয়ান বাদল কুমার রায়, মইন উদ্দিন তালুকদার সাচ্চু, আসাদুজ্জামান, তোফিক, মুকুল, সাইফুল ইসলাম জসিম, তারেক অনিক, নোমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com