বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হরতালের সমর্থনে শহরের বিভিন্ন স্থানে পথসভা ও প্রচার মিছিল

  • আপডেট টাইম শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৫৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রবিবারের হরতালের সমর্থনে খোয়াই ব্রীজ, শায়েস্তানগর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এ সকল পথসভায় বক্তব্য রাখেন বামজোটের নেতা কমরেড পীযুষ চক্রবর্তী, এডভোকেট জুনায়েদ আহমেদ, মোহাম্মদ আলী, ইমদাদুল হোসেন খান, মুজিুবুর রহমান ফরিদ, লোকমান আহমেদ, এ.আর.সি কাউছার প্রমুখ। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন-জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার। সভায় বক্তাগণ বলেন, গ্যাসের দাম বাড়িয়ে জনগণের মাথায় বাড়তি বোঝা সরকার চাপিয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে নতুবা আরও কঠিন আন্দোলন হবে। ইতিমধ্যে জিনিসপত্রের দাম, বাড়ীভাড়া, গাড়ীভাড়াসহ দৈনন্দিন জীবনযাত্রার খরচ বাড়তে শুরু করেছে। তাই সরকারের এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে ৭ জুলাই রবিবার সকলকে রাজপথে নেমে আসার আহবান জানান। সভাশেষে বামজোটের শীর্ষনেতা হাবিবুর রহমান ও মহিবুন্নুর চৌধুরী ইমরানের নেতৃত্বে একটি প্রচার মিছিল শহর প্রদণি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com