মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে রথ উৎসব পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৬৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মের অন্যতম উৎসব জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব গতকাল বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল গোবিন্দ প্রতিকৃতিসহ বাজার প্রদক্ষিণ, দুপুরে রথ টান ও বিকালে প্রসাদ বিতরণ। সকাল সাড়ে সাতটা থেকেই সনাতন ধর্ম্বামলর্ম্বী লোকজন স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় সমবেত হয়ে গোবিন্দ নিয়ে। দুপুর ২.২০মিনিটে গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গণ থেকে সহস্রাধিক ভক্তবৃন্দ রথ টেনে পশ্চিম বাজার এনে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় গিয়ে শেষ হয়। বাজারের দুপাশের বাসা-বাড়ীর নর-নারীগনসহ হাজারো মানুষ রথ টানার দৃশ্য উপভোগ করেন। পরে গোবিন্দ জিউড় আখড়ায় সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করে শেষ হয়। রথ উযাপন কমিটির আহবায়ক রঙ্গ লাল রায়ের সভাপতিত্বে রথ উৎসবের উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল,নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোেসেন, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাবেক সভাপতি সুবিনয় কর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল,উপজেলা আওয়ামীলীগের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com