বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বাহুবল মডেল থানার ওসি মাসুক আলীকে বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৬৮১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীকে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃস্পতিবার সন্ধ্যা ৭টায় বাহুবল মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকার আলী, সাধারণ সম্পাদক মোঃ মুদ্দত আলী, ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, হাবিবুর রহমান টেনু, সাইফুদ্দিন লিয়াকত, কামরুজ্জামান বশির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান সাহেদ, সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোবাশ্বির হোসেন, নবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, এএসআই রিয়াদ, কনস্টেবল আব্দুল্লাহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বিদায়ী বক্তব্য শুনে মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। বাহুবল উপজেলার মানুষ বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে তিনি বলেন আমি যে স্থানেই চাকুরী করি না কেন এ উপজেলার মানুষকে ভুলতে পারবো না। উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরেন। সম্ভাবনাময় বাহুবল উপজেলাটি আরো অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি মনে করেন। উল্লেখ্য, গত ৩ জুলাই বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীকে হবিগঞ্জ সদর থানায় বদলী করা হয়। তিনি আজ শুক্রবার বিকালে হবিগঞ্জ সদর থানায় যোগদান করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com