বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত ১৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৭৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ১৪ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পূর্ব বিরোধ, পারিবারিক বিরোধ ও মামলা সংক্রান্ত বিরোধ নিয়ে এ সব সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাগুলো ঘটেছে গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলার পৃথক স্থানে। আহতরা হলেন-উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আশুক মন্ডল রায়ের পুত্র নিরাপদ রায় (৪৫) নবীগঞ্জ সদর ইউনিয়নের বকরতপুর গ্রামের তালেব মিয়ার পুত্র মোঃ রেজাউল করিম (৯), ইছন উল্লার পুত্র সামছু মিয়া (৬৫), দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের মৃত আবাস উল্লার পুত্র কনা মিয়া (৭০), কাকুড়া গ্রামের মোঃ দুধা মিয়ার স্ত্রী মোছাঃ মনরা বিবি (৫০), কসবাহ গ্রামের আমীনূল মিয়ার স্ত্রী মোছাঃ দুলেনা বেগম (৩০), নবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের ফখরুল আহমদ এর স্ত্রী মোছাঃ ফরিদা বেগম (২৫), নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী উপজেলা বানিয়াচং এর কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা গ্রামের জফর মিয়ার পুত্র মোঃ নোমান মিয়া (১৬), মোঃ বিলাল মিয়া (২৫) বিলাল মিয়ার স্ত্রী মোঃ সালমা বেগম (২২), হেলাল মিয়ার স্ত্রী মোছাঃ দুলনা বেগম (২০), নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নুর মিয়ার পুত্র মোঃ মারুফ মিয়া (১১), দেবপাড়া ইউনিয়নের নারান্দি গ্রামের শাহিন মিয়ার স্ত্রী মোছাঃ ইয়াসমিন আক্তার (১৯) ও লাল মিয়ার পুত্র মোঃ শাহিন মিয়া (৩০)। তাদেরকে গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com