মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে চা শ্রমিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন ॥ বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গিলানী চা বাগানের নৈশপ্রহরী অমর তাঁতী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় চা শ্রমিকরা ৩ ঘন্টা কর্ম বিরতি পালন করেন। হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ ২ জনকে আটক করলেও মুল আসামীরা ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। গতকাল সোমবার সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিনটি চা-বাগানের শত শত শ্রমিক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মবিরতি পালন করে। বাগানগুলো হল-গিলানী চা বাগান, রঘুনন্দন চা বাগান ও দেউন্দি চা বাগান। এসময় বাগানের শত শত শ্রমিক বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করেন।
গিলানী চা বাগানের সভাপতি অমল ভৌমিকের সভাপতিত্বে ও দেউন্দি চা বাগানের সভাপতি প্রবীর বুনাজীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-দেউন্দি চ-বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন, অমৃত তাতী, নৃপেন বুনাজি ও আপন বাকতি প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা-তাদের সহকর্মী চা শ্রমিক অমর তাঁতী হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান। অন্যথায় বাগানে আরো বৃহৎ কর্মসুচি পালন করা হবে বলে জানান শ্রমিক নেতারা। এ সময় তারা অভিযোগ করেন স্থানীয় প্রভাবশালী এক সরকারদলীয় নেতার আশ্রয়-প্রশ্রয়ে থাকার কারনে মামলার প্রধান আসামীদেরকে গ্রেফতার করছে না পুলিশ। উল্লেখ্য, গত ২০ জুন রাতে গিলানী চা বাগানের নৈশপ্রহরী অমর তাতীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এঘটনার পরদিন নিহত অমর তাঁতীর ছেলে প্রদীপ তাতী বাদী হয়ে চুনারুঘাট থানায় গাজীপুর গ্রামের মোঃ কবির মিয়া ও জামাল মিয়া নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আওয়াল মিয়া ও মালতী নামের এক মহিলাকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com