সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সুবিদপুর ইউনিয়নের উপ-নির্বাচনে সজিব আলীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৬৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল দুপুরে তিনি ৭টি বাস, কয়েকটি মাইক্রোবাসসহ মোটর সাইকেল শোভা যাত্রা দিয়ে ৬/৭শ কর্মী সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী মকবুল হোসেন, সিদ্দিক আলী, জিতু মিয়া, আলমগীর, আব্দুল মজিদ, আতুকুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী ইদ্রিছ আলী, হাজী ইব্রাহিম আলী, আবুল হোসেন, ইউপি সদস্য জালাল মিয়া আখনজী। বাগজোর গ্রামের বিশিষ্ট মুরুব্বী হারুন মিয়া, ধনু মিয়া চৌধুরী, আলী হোসেন, সাবেক মেম্বার ফরিদ মিয়া, বলাকীপুর গ্রামের সাজিদ মিয়া, আলী আকবর, ফারুক মিয়া, সুনারু গ্রামের রবিন্দ্র দাশ প্রমূখ। চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজিব আলী ইউনিয়নবাসী, সার্বিক সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com