মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জস্থ বাহুবল উপজেলা কল্যাণ সমিতি’র কমিটি গঠন ॥ ফজলুর রহমান সভাপতি, সোহেল সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৬৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জস্থ বাহুবল উপজেলা কল্যাণ সমিতি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক এডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল গফফার চৌধুরী সোহেলের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী, এডভোকেট সিরাজুল হক চৌধুরী, শামছু উদ্দিন চৌধুরী ও এম.এ মুসা।
উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাঃ আব্দুল জলিল, আবু মঈন চৌধুরী সোহেল, হারুনুর রশিদ দানিছ, দিদার এলাহী সাজু ও মোঃ শামীম আহমেদসহ সংগঠনের প্রায় শতাধিক সদস্য।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরীকে সভাপতি ও আব্দুল গফফার চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com