শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে মাদক ধ্বংস করেছেন আদালত

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৪৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জব্দকৃত বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও নিষ্পত্তিকৃত বিভিন্ন মামলার আলামত ধ্বংস করেছেন আদালত। গতকাল রোববার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পাশর্^বর্তী মাঠে এসব ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান উদ্দিন প্রধান। তিনি জানান, সম্প্রতি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আটক করা ১৫০ কেজি গাঁজা, ২০৬ লিটার বিভিন্ন প্রকারের মদ এবং নিষ্পত্তিকৃত বিভিন্ন মামলার জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে। সবগুলো আলামত আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. সাহিনুর আক্তার ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান উদ্দিন প্রধান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com