মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অপরাধী ও সন্ত্রাসীদের কোন রাজনৈতিক পরিচয় নেই-সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেট টাইম বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ৪৫৪ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-অপরাধী ও সন্ত্রাসীদের কোন রাজনৈতিক পরিচয় নাই। তারা যখন যে ক্ষমতায় যায় তাদের সাথে থেকে সুবিধা ভোগ করতে চায়। তাদের চিহ্নিত করে আইন প্রয়োগ সংস্থার হাতে তুলে দিতে হবে। গ্রামের সাধারন মানুষের চাহিদা বেশী কিছু নয়, তারা চায় পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে। তাদের সেই চাওয়া নিশ্চিত করাই হচ্ছে আমাদের কাজ। বিগত উপজেলা পরিষদ জনসাধারনে সমস্যার সমাধান না করে জিয়ে রেখেছে। উপজেলার জন সাধারন ব্যাপক আশা-আকাংখা নিয়ে আমাদেরকে বিপুল ভোটে নিবাচিত করেছে তাদের সেই আকাংখার প্রতি শ্রদ্ধা রেখে বর্তমান পরিষদ মানুষের সমস্যার সমাধানে কাজ শুরু করেছে। আশা করি এ পরিষদের মেয়াদেই অধিকাংশ সমস্যা সমাধান হবে। তিনি গতকাল মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন বাসীর পক্ষ থেকে তাদের দেয়া গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ছাতিয়াইন বাজার মাঠে সাবেক চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যাান এড. সুফিয়া আকতার হেলেন, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ছাতিয়াইন ইউনিয়ন চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু, চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আবু নাসের মোঃ জামাল, শিক্ষক সমিতির সভাপতি শেখ কামরুল হাসান, সাবেক প্রধান শিক্ষক সুবল চন্দ্র ভট্টাচায্য, এড.জসিম উদ্দিন, শহিদুল ইসলাম বাবু, জালাল মিয়া, ছায়েদ মিয়া, দিয়ারিশ মিয়া, সফিক মিয়া, কামাল হোসেন, মাসুক মিয়া, বাচ্চু মেম্বার, মাওলানা আব্দুল কুদ্দুছ নুরী, রশিদ মেম্বার প্রমূখ। পরে ইউনিয়ন পরিষদ, ছাতিয়াইন বিশ্বনাথ স্কুল এন্ড কলেজ, বাজার কমিটির পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্রেষ্ট দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com