শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পুলিশের চরিত্রে হবিগঞ্জের সাংবাদিক প্রিয় ॥ শীঘ্রই টেলিভিশনে আসছে মাদক বিরোধী নাটক ‘‘পাপ”

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৭১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের ডাক্তার বাড়ি শুটিং হাউজে শেষ হলো মাদক বিরোধী নাটক “পাপ”-এর শ্যুটিং। শীঘ্রই যেকোন বেসরকারী টেলিভিশনে নাটকটি সম্প্রচার করা হবে।
মারুফ সরকারের রচনায়, নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেবেকা রউফ, সুশীল রায়, হাসিমুন, বিপ্লব, রাতুল, নীল, এম.আর.জে শান্ত, সানজিয়া মুন, মায়া মিতু, জান্নাত, সুরভী, আফসানা, মিতু ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন মারুফ সরকার। এতে পুলিশের এসআই চরিত্রে অভিনয় করেছেন হবিগঞ্জের সাংবাদিক আখলাছ আহমেদ প্রিয়। নাটকটি প্রযোজনা করেন জাকির হোসেন। এ প্রসঙ্গে মারুফ সরকার বলেন, ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি জাতীয় সমস্যা। এর অপব্যবহারের শিকার হচ্ছে আমাদের যুব সমাজ। এমনকি এর ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পাচ্ছেনা আমাদের শিশুরাও। মাদকের করাল গ্রাস থেকে নিরাপদ নয় দেশের ছাত্র ও যুব সমাজ। একটি দেশের যুব সমাজ যদি মাদকের কাছে পরাজিত হয় তবে তা দেশের জন্য ডেকে আনে মারাত্মক পরিণতি। মাদক ধীরে ধীরে একটি সমাজকে পঙ্গু করে দেয়। শিক্ষিত অশিক্ষিত ও বয়স নির্বিশেষে সবাই মাদকের কাছে শিকার হতে পারে। মাদক নিরব ঘাতক হিসেবে পুরো জাতিকে শেষ করে দিচ্ছে। মেধাবী তরুণ প্রজন্ম আজ মাদকের ছোবলে দিশেহারা। আগামী প্রজন্ম ও জাতিকে রক্ষার জন্যই শুরু হয়েছে মাদক বিরোধী এই নাটক। তাই দর্শকদের এই নাটকটি দেখার জন্য আহ্বান করা হলো। খুব তাড়াতাড়ি যেকোনো বেসরকারি টেলিভিশনে প্রচার হবে নাটকটি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com