শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

প্রতিদিনের বাণী সম্পাদকের কন্যা ডাঃ সিঁথির শুভ বিবাহ

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৮৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলার প্রথম দৈনিক সংবাদপত্র প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া ও মিসেস ফয়জুন্নাহার শিমুর একমাত্র কন্যা ডাঃ শারমিন নাহার সিথিঁর সাথে ব্র্যাক ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের সিনিয়র লেকচারার সামিউল আলম রাজিবের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত ২১ জুন ঢাকার থাইচি কনভেনশন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার, সরকারের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, অতিরিক্ত সচিব মনিন্দ্র কিশোর মজুমদার, ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ আবু সৈয়দ দিলজার হোসেন দুলাল, যুগ্ম-সচিব শফিউল হক, কবির কলেজ ও জহুর চান বিবি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কবীর, উপ-সচিব আজিজুল হাসান শামীম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক, হবিগঞ্জের প্রাক্তন এসডিপিও মালিক খসরু, পূবালী ব্যাংক লিঃ এর জেনারেল ম্যানেজার সৈয়দ সাইফুল ইসলাম, প্রবীণ আইনজীবি প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক আফরাজ আফগান চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি নুরুল আমিন, সাবেক উপ-সচিব মিজানুর রহমান, হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সাংবাদিক আফসার আহমেদ রূপক অনুষ্ঠানে স্বপরিবারে উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের প্রথিতযশা সরকারী কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মোহাম্মদ শাবান মিয়া ও মিসেস ফয়জুন্নাহার শিমু। একই সাথে তারা নব দম্পতির জন্য দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com