মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালীবাড়ী সুন্দররম প্রেসের মালিক রাজেস নকল কার্টুন তৈরির অভিযোগে গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৭০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কপির নকল কার্টুন তৈরি অভিযোগে শহরের কালিবাড়ি ক্রসরোড এলাকায় সুন্দররম প্রেসের মালিক রাজেস চন্দ্র সরকার (৪০) কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। তিনি ঘাটিয়া বাজার এলাকার রাজেস চন্দ্র সরকারের পুত্র। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ সিআইডি পুলিশের একটি চৌকুশ দল অভিযান চালিয়ে তার ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করেন।
সিআইডির ওসি মুন্সি আব্দুর রাজ্জাক জানান, সম্প্রতি সুনাম ধণ্য কোম্পানীর রয়েল কপির নকল কার্টুন তৈরি করে প্রতারকদের সাথে মিলে বালু প্যাকেট করে কোম্পানীতে ফেরৎ দেয়ার অভিযোগে মামলা হয়। মামলায় রাজেস এজাহার ভুক্ত আসামী। এ কারণে তাকে আটক করা হয়। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com