রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
শরিফ চৌধুরী ॥ কোনো পূর্বঘোষণা ছাড়াই হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। গতকাল শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। এ সময় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বাস্তব চিত্র, হাসপাতালের ব্যবস্থাপনা ও নানা বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই শাহিন মিয়া (২৬) পলাতক রয়েছেন। নিহত শাবানা বেগম (২৩) মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও ঝগড়া-বিবাদের ঘটনায় ৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম ও ছাত্রাবাস থেকে ও ১জনকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ইন্দনদাতা হিসেবে আরও ৫ শিক্ষার্থীকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) রাতে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর সহ কয়েকটি গ্রামের শত বছরের পুরোনো কবরস্থান রাতের আধারে সীমানা প্রাচীর নির্মাণ করে দখলে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গ্রামের দু’টি পক্ষের মাঝে বড় ধরণের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। জানা যায়, নবীগঞ্জ উপজেলার মানিকপুর মৌজার এসএ জেএল নং-এসএ ৪৯. আরএস বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ এবং একই বিদ্যালয়ের দপ্তরী শামীম রেজা। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বৃন্দাবন সরকারি কলেজ এর সাবেক উপাধ্যক্ষ, বহুলা গ্রামের কৃতি সন্তান চৌধুরী বি এ মজহার উদ্দিন স্যার গতকাল রাত ১১টায় সিলেট ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। চৌধুরী বি এ মজহার উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্য ও মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে সরকারি বৃন্দাবন কলেজে প্রভাষক হিসাবে কর্ম জীবন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের ভরপুর গ্রামবাসী ও সেলিম আহমেদ এর নাইট কাব বন্ধ নিয়ে মারামারির ঘটনা শালিসে নিস্পত্তি। গতকাল ২৯ আগষ্ট (শনিবার) বিশিষ্ট শালিস বিচারকদের উপ¯ি’তিতে এ বিরোধটি নিস্পত্তি হয়। জানা যায়- গত ১২ আগষ্ট বুধবার ভরপুর গ্রামবাসীর সাথে একই গ্রামের সেলিম আহমেদ এর নাইট ক্লাব নিয়ে মারামারি ঘটনা ঘটে। এ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের বাসিন্দা শাহ রায়হান বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়াও তিনি নোয়াগাও গ্রামের ৮১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ার জন্য আইনের তোয়াক্কা না করে অবৈধ প্রভাব বিস্তার করছেন। ওই গ্রামের বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-ইনাতগঞ্জ এবং কাজিগঞ্জ বাজার-কাদিরগঞ্জ (মার্কুলী) সড়ক দ্রুত সংস্কারের দাবিতে কাজিগঞ্জ বাজাওে বিশাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক রাজন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। জানা যায়, মাদক বিক্রির অভিযোগে দুই যুবককে আটকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে উপজেলার আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণে কাজ করার লক্ষ্যে ‘মানব কল্যাণ সংস্থা, নবীগঞ্জ’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শনিবার (২৯ আগস্ট) বাদ মাগরিব নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মানবতার কল্যাণে কাজ করা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার হরহলিয়া গ্রামে সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়েছে। গত শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাঁও গ্রামের আমজদ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পিকআপে তল্লাশি চালিয়ে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯। এ সময় গাঁজা পরিবহনের অভিযোগে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও পিকআপটি জব্দ করা হয়। গতকাল শনিবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার জগদীশপুর বাজার সংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমার বড়াইকান্দি কাজিরখোলা এলাকার বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশে গত শুক্রবার রাতে মাধবপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলাটি রাজনৈতিকভাবে হয়রানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com