শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় র‌্যাব-৯-এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাব জানায়, অভিযানের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ২০২৪ সালের জুলাই-আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ বানিয়াচংয়ের ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব। গত বৃহস্পতিবার দুপুরে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তিনি কবর জিয়ারতকালে দলীয় নেতাকর্মীরা তার সাথে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক। পরে তারা বিভিন্ন জাতের ফল ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গ্যাসের চাপ কম থাকায় চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকরা। দিনের অধিকাংশ সময় চুলায় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্নাবান্না করতে পারছেন না অনেক পরিবার। ফলে অনেককে গভীর রাত কিংবা ভোরে রান্না করতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে গ্যাস না থাকায় বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন তারা। শহরের মাহমুদাবাদ, অনন্তপুর, নিউ মুসলিম বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সাংবাদিক, নবীগঞ্জ উপজেলা ফারিয়া সভাপতি, দৈনিক সংবাদে ও সিলেটের সংবাদের নবীগঞ্জ প্রতিনিধি মো. গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের নয়া সড়ক শাখায় অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারে নেতৃত্ব দেন জেনারেল ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গত ৫ আগস্ট, বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়। অধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ৩০তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় বিভিন্ন মসজিদে ও পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জানা যায়, নম্র, ভদ্র, আদর্শবাদী শিক্ষক ও মানতাবাদী মানুষ ছিলেন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কালেক্টরেট সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন শেখ এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মোতালিব। মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে হবিগঞ্জ কালেক্টরেট ক্যান্টিনে সংগঠনের কমিটি গঠন উপলক্ষে এক বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের টেকসই পুনরুদ্ধার এবং জীবিকা সহায়তায় কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের উদ্যোগে এক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত (৫ আগস্ট) বুধবার উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী। প্রকল্পের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসুশিকস এর সভাপতি সাংবাদিক এস এম সুরুজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল আহমেদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রত্না হাইস্কুল এন্ড কলেজের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের কামড়াপুর ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে করাব ও বুল্লা বাজারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে লাখাইগামী একটি যাত্রীবাহী বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত ৫ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ বাছিত। প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যাক্তি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন। সাধারণ সম্পাদক মোঃ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলায় ইঁদুর মারার বিষ সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত যুবকের নাম তানভীর চৌধুরী (২৬)। তিনি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের মতিউর চৌধুরীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com