রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ‘ডাক্তার’ পরিচয়ে প্রতারণা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শহরের মোহনপুর সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল ॥ সংস্কারের দাবি বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি ও অংঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাকিন আহমেদ দৈনিক স্বদেশের কণ্ঠ এর ইতালির রোম সিটি প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ নবীগঞ্জের আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতি’র ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি খালেদ, মাহিদুল সাধারণ সম্পাদক হবিগঞ্জের শিল্প কারখানায় গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মাধবপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হবিগঞ্জে নতুন সিএনজি স্ট্যান্ড নিয়ে বাস শ্রমিকদের আপত্তি
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বোয়ালিয়া খালের ওপর নির্মিত একটি পুরোনো সেতু দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুটির বিভিন্ন অংশে ফাটল, পিলারের ঢালাই ও প্লাস্টার খসে পড়া এবং ভেতরের লোহার রড উন্মুক্ত হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার মাধবপুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুনুর রহমান লেখনের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য, নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন না করা, স্থগিত তারিখে পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। পাশাপাশি ২০২২ সাল থেকে অদ্যাবধি টিউশন ফি শিক্ষক ও কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যােগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ সদর উপজেলাধীন ধুলিয়াখালে অবস্থিত জেলা পরিষদের নিজস্ব পুকুর পাড়ে গতকাল সোমবার সকাল ১১ টায় বৃক্ষরোপণ করেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘোষপাড়ার স্থায়ী বাসিন্দা, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, রোটারী ক্লাব অব হবিগঞ্জের সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই। তিনি সোমবার রাতে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আগামীকাল সকালে রাষ্ট্রীয় মর্যাদা বিস্তারিত
মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। উপজেলার পানিউমদা এলাকার একটি বিল থেকে সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বাউয়ানি চা বাগান এলাকায় শান্তি বুনার্জি (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজ বসতঘরের তীরের সঙ্গে পড়নের শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে বিস্তারিত
স্টাফ রিপোর্র্টার ॥ ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি হবিগঞ্জ’র ব্যবস্থাপনায় গতকাল সোমবার (৩ আগস্ট) হবিগঞ্জে অনুষ্ঠিত হয় ‘গানে গানে জুলাই’ শীর্ষক সংগীতানুষ্ঠান। বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সংগীত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বিস্তারিত
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় মাছের খামারে অবৈধভাবে মুরগির বিষ্ঠা ব্যবহার করার দায়ে এক খামারিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (৩ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার স্নানঘাট গ্রামে পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। আদালত সূত্রে জানা যায়, স্নানঘাট গ্রামের বাসিন্দা মদরিস আহমেদ (৫০), পিতা: মোস্তফা আলী তার মাছের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খুঁজে বের করে জীবিত দাফন’ করার হুমকি দেওয়ার অভিযোগের ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। জিডি সূত্রে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি আব্দুল্লাহ ইফাদকে (২০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২ আগস্ট) রাত ৮টায় সিলেট নগরের কোতোয়ালী থানাধীন শাহজালাল (রহ.) মাজার গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় যশোরের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ শহরে প্রশাসনের উচ্ছেদ অভিযান ও জরিমানার পরও আবারও ফুটপাত দখল করে দোকানপাট বসতে শুরু করেছে। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে অনেককে ব্যস্ত সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে উপজেলা প্রশাসন শহরের বিভিন্ন সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com