রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক
স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট উৎসব হবে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর হবিগঞ্জে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের তৎপরতা দেখা দিয়েছে। গতকাল জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বারিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াললিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ সব ধরনের প্রচারসামগ্রী তফসিল ঘোষণার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগ এককভাবে ক্ষমতায় থাকার জন্য বিনাভোটে এমপি বানিয়েছিল। দিনের ভোট আগের রাতে নিয়েছে, আমি ডামি পাতানো নির্বাচন করেছে। এতে ভোটার চিনে না এমপিকে, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানাধীন পৈল উত্তরপাড়া এলাকায় জনৈক শাহজাহানের বসতঘরে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা। অভিযানের বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “পৃথিবীর মহাগ্রাম” হিসেবে খ্যাত বানিয়াচং উপজেলা পরিদর্শন করেছেন ওমানের চার বিশিষ্ট নাগরিক। স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনা এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তারা মুগ্ধতা প্রকাশ করেছেন। বানিয়াচংয়ের সন্তান, ওমান প্রবাসী মোঃ তফুর মিয়া এবং আব্দুস শহীদ-এর ব্যক্তিগত আমন্ত্রণে এই চারজন অতিথি বাংলাদেশে আসেন। প্রতিনিধি দলে ছিলেন সাঈদ হেলাল ফারসী, নাসের সুলাইমান সাঈদ বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এস.এম. ফয়সলের বড় ছেলে সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ বলেছেন- আমার বাবা আলহাজ সৈয়দ মোঃ ফয়সল শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই এলাকার মানুষের সুখ-দুঃখের সবচেয়ে নিকটজন। নিজের পরিবারের জন্য সময় কম দিলেও এলাকার মানুষের কল্যাণে তিনি সারাজীবন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সিলেটে সংঘটিত হত্যা মামলার এক পলাতক আসামীকে হবিগহ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামীর নাম আলম খান (৩২)। তিনি সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানাধীন ছড়ারপাড় এলাকার বাসিন্দা মোঃ হারুন রশিদের ছেলে মোঃ ফাহিম হত্যা মামলার ১নং আসামী এবং একই এলাকার শান্তিবাগ, উত্তর বালুরচর গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে। বুধবার দিবাগত রাত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা (শ্যামপুর) গ্রামে পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সালেহ উদ্দিন আহমেদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সালেহ উদ্দিনের উপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে একদল পুলিশ অভিযান চালিয়ে চাঁনপুর গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র সুজনকে গ্রেফতার করা হয়। এতোদিন সে পলাতক ছিলো। গতকাল বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com