বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেটে ‘ফাহিম’ হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জে গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে সংঘটিত হত্যা মামলার এক পলাতক আসামীকে হবিগহ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামীর নাম আলম খান (৩২)। তিনি সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানাধীন ছড়ারপাড় এলাকার বাসিন্দা মোঃ হারুন রশিদের ছেলে মোঃ ফাহিম হত্যা মামলার ১নং আসামী এবং একই এলাকার শান্তিবাগ, উত্তর বালুরচর গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে। বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
ঘটনার বিবরণে জানা যায়, সিলেট জেলার শাহপরাণ (রহঃ) থানাধীন ছড়ারপাড় এলাকার বাসিন্দা মোঃ হারুন রশিদের ছেলে মোঃ ফাহিমকে পূর্ব শত্রুতার জেরে গত ১০ নভেম্বর বিকেলে কতিপয় দুর্বৃত্ত পথরোধ করে। এক পর্যায়ে আলম খানকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আশপাশের লোকজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। ১১ নভেম্বর দিবাগত রাতে ভিকটিমকে নিয়ে সিলেট রওনা হলে পথিমধ্যে রাত অনুমান ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় নিহতের পিতা হারুনুর রশিদ বাদী হয়ে সিলেটের শাহপরাণ (রহঃ) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে আভিযান চালিয়ে ফাহিম হত্যা মামলার ১নং আসামী আলম খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে এসএমপি, সিলেট এর শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com