বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোঃ আব্দুল মজিদ ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিছানায় পড়ে আছেন। দুই মেয়ে ও এক পুত্র সন্তানকে নিয়ে স্ত্রী সুরমা বেগম মানবেতর জীবনযাপন করছেন। সংসার চালিয়ে যাওয়া এবং স্বামীর চিকিৎসার খরচ জোগানো হতদরিদ্র সুরমা বেগমের পক্ষে কেনোভাবেই সম্ভব হচ্ছে না। পরিবারের একমাত্র বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবের ২০২৪-২৫ সালের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিগত ২০২৩ সালের আয় ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জামাল হোসেন বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে অবৈধভাবে গড়ে উঠা দোকানঘরের অংশবিশেষ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন-এর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অধিকার এখানে, এখনই প্রকল্পের উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সমন্বিত যৌন শিক্ষা বাস্তবায়নে অংশীজনদের সাথে কাজের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান, পাশার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। ৫ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে এবং ৬ ডিসেম্বর ভোর রাতে পাকিস্তানি সেনাসহ রাজাকাররা শহর ছেড়ে পালিয়ে যায়। ৬ ডিসেম্বর ছাত্রসংগ্রাম পরিষদের নেতৃত্বে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলাবাসীকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের মর্যাদা রক্ষার সময় এখন জানিয়ে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মাধবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। সংসদ সদস্য বলেন, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার থেকে দিপংকর সরকার নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদর থানার এসআই রাজন চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকের মামলায় আদালত থেকে সাজা পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিলো। সে ওই এলাকার চন্দ্রিমা বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিয়ের ১৬ বছর পর স্ত্রীর যৌতুকের করা মামলায় স্বামী মোঃ ফরিদ আহমেদ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফরিদ আহমেদ পৌর শহরের বাল্লা রোডস্থ মৃত আনোয়ার আলীর পুত্র। গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। বিস্তারিত
এটিএ সালাম, নবীগঞ্জ থেকে ॥ আজ বুধবার ৬ ডিসেম্বর নবীগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা দিনগুলোর মধ্যে একটি দিন নবীগঞ্জ মুক্ত দিবস। সেদিন পূর্বাকাশের সুর্যোদয়ের সাথে সাথেই বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে মুক্ত করেছিলেন নবীগঞ্জ। তিন দিনের সম্মুখযুদ্ধের পর সেদিন সুর্যোদয়ের কিছুক্ষণ আগে নবীগঞ্জ থানা সদর হতে হানাদার বাহিনীকে সম্পূর্ণরুপে বিতাড়িত করে মুহুর্মুহু বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নিখোঁজ হওয়ার ৮ মাসেও মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ওই পরিবারটি শংকিত অবস্থায় রয়েছে। তাদের একমাত্র সন্তান জীবিত না কি মৃত কিছুই জানতে পারছে না। ইমরান মিয়া (১০) নামে ওই শিশু উপজেলার বালিছাপড়া গ্রামের শহীদ মিয়ার পুত্র। গত ৩০ এপ্রিল রমজান মাসে সে মাদ্রাসায় আরবি পড়তে গিয়ে নিখোঁজ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বড়কোট গ্রামের ৫ পরিবারকে পঞ্চায়েতচ্যুত করা হয়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। ওই পরিবারগুলোর লোকজন রাস্তাঘাটে চলাচলসহ নানাভাবে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। জানা যায়, ওই গ্রামের আলমগীর মিয়া ওরফে এখলাছের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের তাজ উদ্দিন ও আমির মিয়ার। এ নিয়ে মামলা বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com