বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাট প্রেসক্লাবের কমিটি গঠন লিটন সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবের ২০২৪-২৫ সালের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিগত ২০২৩ সালের আয় ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জামাল হোসেন লিটন (দৈনিক কালবেলা) সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক কালেরকন্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী (দৈনিক আমাদের সময়), সহ-সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু (এনটিভি), যুগ্ম-সম্পাদক জুনায়েদ আহমেদ (দৈনিক ভোরের কাগজ), যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান তাহের (দৈনিক বাংলাদেশের আলো), সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান (দৈনিক ইনকিলাব), কোষাধ্যক্ষ ওয়াহিদুল ইসলাম জিতু (দৈনিক মানবকন্ঠ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমেদ বাহার (প্রথমসেবা), দপ্তর ও পাঠাগার সম্পাদক রাই রঞ্জন পাল (দৈনিক জনতা), ক্রীড়া সম্পাদক এস আর রুবেল মিয়া (দৈনিক আজকালের খবর), নির্বাহী সদস্য আলহাজ্ব কামরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক) ও ফখরুদ্দিন আবদাল (দৈনিক তরফ বার্তা)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com