মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে শালিসের সিদ্ধান্ত না মানায় ৫ পরিবার পঞ্চায়েচ্যুত

  • আপডেট টাইম বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বড়কোট গ্রামের ৫ পরিবারকে পঞ্চায়েতচ্যুত করা হয়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। ওই পরিবারগুলোর লোকজন রাস্তাঘাটে চলাচলসহ নানাভাবে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। জানা যায়, ওই গ্রামের আলমগীর মিয়া ওরফে এখলাছের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের তাজ উদ্দিন ও আমির মিয়ার। এ নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে। বিষয়টি সমাধানের লক্ষে একাধিকবার সালিশ হয়। কিন্তু সমাধান না হওয়ায় গ্রামের মাতব্বর পঞ্চায়েত প্রধান ভিংরাজ মিয়ার সভাপতিত্বেএক শালিস অনুষ্ঠিত হয়। এলাকার মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন। সালিশ বিচারের সিদ্ধান্ত অনুযায়ী ওই ৫ পরিবারকে পঞ্চায়েতচ্যুত করা হয়।
এ ব্যাপারে ভিংরাজ মিয়া বলেন, এখলাছ মিয়া, ফারুক মিয়া, ছালেক মিয়াসহ তার আত্মীয়রা সালিশ বিচার মানেনা। তাই ওই ৫ পরিবারের সাথে আমাদের পঞ্চায়েতের লোকজনকে সম্পর্ক না রাখতে বলা হয়েছে। মুরুব্বি উস্তার মিয়া বলেন, তাদের সাথে শুধুমাত্র পঞ্চায়েতের লোকজনকে চলাচল না করতে বারণ করা হয়েছে।
গ্রাম প্রধান কবির মিয়া বলেন, আমি চেষ্টা করেছি উভয়পক্ষকে মিলিয়ে দেয়ার।
উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর জানান, বিষয়টি শুনেছি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক জানান, বিষয়টি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে জরুরিভাবে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে ওই পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com