বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে নিখোঁজ হওয়ার ৮ মাসেও মাদ্রাসা ছাত্রের হদিস পায়নি পরিবার

  • আপডেট টাইম বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নিখোঁজ হওয়ার ৮ মাসেও মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ওই পরিবারটি শংকিত অবস্থায় রয়েছে। তাদের একমাত্র সন্তান জীবিত না কি মৃত কিছুই জানতে পারছে না।
ইমরান মিয়া (১০) নামে ওই শিশু উপজেলার বালিছাপড়া গ্রামের শহীদ মিয়ার পুত্র। গত ৩০ এপ্রিল রমজান মাসে সে মাদ্রাসায় আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয়। এরপর ২ মে বাহুবল থানায় একটি জিডি করা হয়। যার নম্বর ৭৫। কিন্তু এতোদিন হয়ে গেলো পুলিশ আজ পর্যন্ত ইমরানের কোনো হদিস দিতে পারেনি। পরিবারের অভিযোগ পুলিশের কাছে গেলে বলা হয়, দেখছি। গত ৮ মাস ধরে তারা থানায় আসা যাওয়া করলেও তাদের সন্তানকে ফিরে পাননি। তবে পুলিশ জানিয়েছে, তারা চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com