শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

সমন্বিত যৌন শিক্ষা বাস্তবায়নে অংশীজনদের সাথে ব্র্যাকের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অধিকার এখানে, এখনই প্রকল্পের উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সমন্বিত যৌন শিক্ষা বাস্তবায়নে অংশীজনদের সাথে কাজের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান, পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আতিকুল ইসলাম সোহাগ, কাউন্সিলর শেখ সোমা জামান, কাজী নজমুল হোসেন, আবু তৈয়ব মোজাহেদী, নিশান হেলথ প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রকিবুল ইসলাম, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, কনিকা রাণী বিশ^াস, প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়ূথ মবিলাইজার তানিয়া সুলতানা।
এছাড়াও ফলোআপ সভায় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, তৃতীয় লিঙ্গের সদস্য, সাংবাদিক ও ইয়ূথ গ্রুপের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়ূথ লিডার ইমরান মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com