বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। একই গ্রামের প্রতিবেশীর বাড়ির বাউন্ডারির ভেতর থেকে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম রিপন মিয়া (২০)। সে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের মৃত সিফত উল্লার পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার একই গ্রামের আব্দুর রউফ মাস্টারের বাউন্ডারীর ভিতরে বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভারতীয় গাঁজা ও চোলাই মদ সেবন ও বিক্রির অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার হরিতলা গ্রামের মতিলাল রবিদাসের ছেলে সুনীল রবিদাস (৪০) কে ১ মাসে, ছাতিয়াইন গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোঃ বিস্তারিত
হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তারা এই শুভেচ্ছ জানান। শুভেচ্ছাজ্ঞাপনকালে উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংঘের আহবায়ক সুমন গোপ সৌরভ, যুগ্ম আহবায়ক রাহুল দাস, মিঠুন রায়, রূপম তালুকদার, অলক গোপ, লিটন গোপ, সদস্য বিস্তারিত
হবিগঞ্জ শহরের পিটিআই রোডের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ রায় চৌধুরীর পিতা দুর্গাদাস রায় চৌধুরী (৯৬) রবিবার বিকেল প্রায় ৫টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমণ করেছেন (দিব্যান লোকান সঃ গচ্ছতুঃ)। ওইদিন রাতে পৌর মহাশ্মশানঘাটে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, চুনারুঘাট উপজেলার মানিকভান্ডার (লামাবাড়ি) গ্রামের বিল্লাল মিয়ার পুত্র পাভেল মিয়া (২০) ও একই এলাকার আব্দুল করিমের পুত্র আব্দুল আলীম (১৯)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে চুনারুঘাট বাল্লা ক্রস রোড এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এদের কাছ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের পূর্বগাজীপুর পাহাড়ী গ্রামের মধ্য দিয়ে প্রবাহমান ছড়া থেকে প্রতিদিনই সম্পূর্ণ অবৈধভাবে স্থানীয় একটি চক্র বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে ডুবাঐ বাজারের মহাসড়কে স্তুপ করে রেখে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। স্থানীয় মুরুব্বীগণ তাদের বারণ করলেও তারা কর্ণপাত না করে উল্টো প্রতিবাদকারীদের নানাভাবে হুমকী দিয়ে আসছে। গ্রামের লোকজন নিরাপত্তার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলষ্টেশন এলাকার এক মাত্র ডাকঘরটি জীবনের ঝুকি নিয়ে ১৫ জন কর্মচারী কাজ করছেন। ভবনটি পুরাতন হওয়ায় যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণ হানির ঘটনা ঘটতে পারে। হবিগঞ্জ জেলার সর্বত্র ডাক প্রতিদিন ওই ডাকঘরে গিয়ে বিকেলে জমা হয়। সেখান থেকে বাচাই করে সিলেট, চট্রগাম ঢাকাসহ সারা দেশে ডাক প্রেরণ করা হয়। কিন্তু বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পুলিশ এসল্ট মামলার পলাতক আসামী সফিক মিয়া ওরপে কালা সফিককে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সফিক চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ছিলামী (সিরাজনগর) গ্রামের আঃ সালাম ওরফে আঃ ছমেদের পুত্র। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ.এস.আই শরীফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কলেজগুলোতে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অমান্য করে একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে। উক্ত ফি যোগান দিতে গিয়ে অনেক অভিভাবককে ধার-দেনার আশ্রয় নিতে হয়েছে। আবার কেউ কেউ এ অর্থ জোগাড় করতে না পারায় শিক্ষা কার্যক্রম থেকে ঝড়ে পড়েছে। কলেজ কর্তৃপক্ষের এমন আচরণে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর কাকিয়ারআব্দা এলাকায় নদী ভাঙ্গনের শিকার ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চ্যারেটি সংগঠন লাইফ প্লাস ইউকে। গতকাল সোমবার বিকেলে কাকিয়ারআব্দা গ্রামে খোয়াই নদীর বাধে ওই ত্রাণ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হারুনুর বিস্তারিত
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামের সাবেক মেম্বার তাইদুল ইসলামসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপর ২ জন হল একই গ্রামের তোতা মিয়ার পুত্র মোঃ জাবেদ মিয়া (২০) ও আব্দুল মোতাব্বির সাধু মিয়ার বিস্তারিত
নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজলোর ইনাতগঞ্জ পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পল্লী বিদ্যুতের গ্রাহকরা রূপালী ব্যাংক ইনাতগঞ্জ শাখায় বিদ্যুৎ বিল দিতে এসে ভোগান্তির স্বীকার হচ্ছেন প্রতিনিয়ত। এলাকাবাসী বিকেল ৪টা র্পযন্ত বিল গ্রহণ করার দাবি জানিয়েছেন। জানা যায়, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাভুক্ত ইনাতগঞ্জ এলাকার কয়েক হাজার পল্লী বিদ্যুতের গ্রাহক রূপালী ব্যাংক ইনাতগঞ্জ শাখায় বিদ্যুৎ বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যুবতিকে ধর্ষণের চেষ্টা ও এসময় আটক ব্যক্তিকে জোরপূর্বক ছাড়িয়ে নেয়ার অভিযোগে মেম্বারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ভিকটিমের মা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন। নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। মামলার বিস্তারিত
এক্সপ্রেস ডেস্ক ॥ লিবিয়ার উপকূলে শুক্রবার অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে তিন শিশুসহ এর প্রায় একশ’ যাত্রী নিখোঁজ হয়েছেন। তারা আর বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে। লিবিয়ার উপকূল রক্ষীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। লিবিয়ার নৌ কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, শুক্রবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ প্রতিদিনের ন্যায় হবিগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে গতকাল হবিগঞ্জ পৌর এলাকার রাজনগর বাইপাস কবর স্থান রোড এলাকা থেকে এক বিপদগামী ইয়াবা খুর সাবাজ মিয়া নামে ১ মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গত সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় সহকারী উপ-পরিচালক মোঃ তানভীর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com