শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চাকুরীর মায়ায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলষ্টেশন এলাকার এক মাত্র ডাকঘরটি জীবনের ঝুকি নিয়ে ১৫ জন কর্মচারী কাজ করছেন। ভবনটি পুরাতন হওয়ায় যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণ হানির ঘটনা ঘটতে পারে। হবিগঞ্জ জেলার সর্বত্র ডাক প্রতিদিন ওই ডাকঘরে গিয়ে বিকেলে জমা হয়। সেখান থেকে বাচাই করে সিলেট, চট্রগাম ঢাকাসহ সারা দেশে ডাক প্রেরণ করা হয়। কিন্তু ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ও শ্যাওলা পড়ে রয়েছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, একতলা ভবনটি বিভিন্ন স্থানে ফাঠল দেখা দিয়েছে। ভিতরে প্রবেশ করার সাথেই সাথেই কর্মচারীরা জানান, আমরা ১৫ জন কর্মচারী জীবনের ঝুকি নিয়ে কাজ করছি। বার বার কর্তৃপক্ষকে বলার পরও ভবনটি নির্মাণ করা হচ্ছে না। ঝড় আসলে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করে কাগজ পত্র নষ্ঠ হয়ে যায়। তবুও যাথাসাধ্যমত সারা দেশে ডাক প্রেরণ করেন তারা। এ ব্যাপারে ওই ডাকঘরের আরএমএস মুসলিম উদ্দিন ফকির জানান, পাকিস্তান আমলে ডাকঘরটি স্থাপিত হলেও এখনও পর্যন্ত এর কোন সংস্কার হয়নি। ফলে চাকরির মায়ায় আমরা জীবনের ঝুকি নিয়ে কাজ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com