শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে যুবতিকে ধর্ষণের চেষ্টা মেম্বারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৬৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যুবতিকে ধর্ষণের চেষ্টা ও এসময় আটক ব্যক্তিকে জোরপূর্বক ছাড়িয়ে নেয়ার অভিযোগে মেম্বারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ভিকটিমের মা বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন। নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
মামলার আসামীরা হলেন, আসামীরা হলেন, সদরঘাট গ্রামের আব্দুর রহিমের পুত্র বদরুল মিয়া (২০), মজুত মিয়ার পুত্র ও ইউপি সদস্য মোহাম্মদ আলী (৩৮), আব্দুল মতিনের পুত্র ফুলন মিয়া (২৫), রইছ উল্লাহর পুত্র নজরুল ইসলাম (৪০) ও মইয়ম মিয়ার পুত্র সিতার মিয়া (৩০)।
মামলার বিবরণে জানা গেছে, মামলায় উল্লেখিত ভিকটিমকে প্রায়ই রাস্তাঘাটে উত্ত্যক্ত করতো একই গ্রামের আব্দুর রহিমের পুত্র বদরুল মিয়া। এ ব্যাপারে ভিকটিমের পরিবার বদরুলের মুরুব্বিয়ানদের কাছে বার বার বিচার প্রার্থী হলেও কোন প্রতিকার পাননি। বরং বিচার প্রার্থী হওয়ায় আরো ক্ষিপ্ত হয়ে উঠে বদরুল। গত ২৭ জুন বুধবার রাত ১১টার দিকে ভিকটিমের পরিবারের পুরুষ লোকজন বিশ^কাপ খেলা দেখার জন্য স্থানীয় নুরুল মিয়ার দোকানে যান। এ সুযোগে বদরুল পুরুষশুন্য বাড়িতে প্রবেশ করে ভিকটিমকে ঝাপটাইয়া ধরে মুখে গামছা গুজে ধর্ষণের চেষ্টা করে। এসময় যুবতীর শোর চিৎকার শুনে তার মা এগিয়ে আসলে দৌড়ে পালানোর চেষ্টাকালে বদরুলকে আটক করা হয়। বদরুলকে আটকের খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ আলী, ফুলন মিয়া, নজরুল ইসলাম ও সিতার মিয়া মিলে দেশীয় অস্ত্রসহকারে তাদের বাড়িতে গিয়ে (৩০) হামলা চালিয়ে বদরুলকে ছিনিয়ে নিয়ে আসে।
মামলার বাদী জানান, এঘটনার পর আমাদের স্থানীয় দেবপাড়া ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদের কাছে এঘটনার বিচার চেয়েও বিচার পাইনি। অবশেষে বাধ্য হয়ে মামলা দায়ের করেছি। আসামীরা অনেক প্রভাবশালী আমরা অসহায় পরিবার এঘনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সবসময় আমাদের মনে আতঙ্ক বিরাজ করছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com