বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের সাবেক মেম্বার তাইদুলসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ৫৫৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামের সাবেক মেম্বার তাইদুল ইসলামসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপর ২ জন হল একই গ্রামের তোতা মিয়ার পুত্র মোঃ জাবেদ মিয়া (২০) ও আব্দুল মোতাব্বির সাধু মিয়ার পুত্র তাবিদুর রহমান। গতকাল তাদের কোর্টর মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সূত্রে জানা যায়, কাউরিয়াকান্দি গ্রামে ফুটবল খেলার মাঠ নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে উভয় পক্ষ মারমোখি অবস্থান নেয়। এই সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছে উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতার করে। এছাড়া গ্রেফতারকৃত তাইদুল ইসলামের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় বাদীর নারাজির ভিত্তিতে কোর্ট অধিকতর তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে পুনরায় প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com