শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলা ২০১৪ সমাপনি দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ৬ নং কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর বিস্তারিত
এক্সপ্রেস ডেস্ক ॥ দোকানে পণ্য মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক করেছে সরকার। এখন থেকে দোকানে পণ্যের মূল্য তালিকা দর্শনীয় স্থানে টানিয়ে না রাখলে লাইসেন্স বাতিল এবং পণ্য বাজেয়াপ্ত করা হবে। ঢাকাসহ সারা দেশে এ নির্দেশনা কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বাজারের প্রতিটি বিস্তারিত
এক্সপ্রেস ডেস্ক ॥ র‌্যাব অভিযান চালায় । তাদের উপস্থিতি টের পেয়ে ডাক্তার ফয়েজের ছেলে ভবনের কার্নিশে আশ্রয় নেন। বাবাকে তিন তলার ছাদে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। কার্নিশে বসে বাবার হত্যাকান্ড দেখেছেন বলে দাবি করেন লক্ষীপুর জেলা জামায়াতের সভাপতি ডাঃ ফয়েজের পুত্র বেলাল। বেলাল বলেন, ‘আমি আতঙ্কিত হয়ে যায়। আমি বাসা থেকে সরে যাওয়ার চেষ্টা করি। বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বরযাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও শিশুসহ ৯ বরযাত্রী আহত হয়েছে। গতকাল দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নূরজাহান হোটেলের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-উপজেলার মাল্লা গ্রাম থেকে বরযাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা খাটুরা গ্রামে যাচ্ছিল। সিএনজিটি নুরজাহান হোটেলের কাছে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স রায় ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী কানাই লাল রায় গতকাল সাড়ে ৩টার দিকে চৌধুরী বাজারস্থ তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি একমাত্র ছোট ভাই বেনী মাধব রায়, ৬ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারনা। প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জন্য ব্যবসায়ী নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। নির্বাচনে ৭ টি পদের জন্য ভোট লড়াইয়ে নেমেছে ৩১ জন প্রার্থী। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষনা অনুযায়ী আগামী ২৮ জুন সকাল বিস্তারিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ফল ব্যবসায়ীরা আর ফরমালিন মিশ্রিত ফল বিক্রয় করবে না বলে পণ করেছে। তারা নিজেরাই চাঁদা উঠিয়ে উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে ফরমালিন কীট বক্স সংগ্রহ করেছেন। যা দিয়ে ফলের ফরমালিন পরীক্ষা করে ক্রয় করার সুযোগ থাকবে তাদের। গতকাল ১লাখ ৩০হাজার টাকায় ক্রয়কৃত ফরমালিন কীট বক্সটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিস্তারিত
এম কাউছার আহমেদ ॥ ইরাকের সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের মধ্যে পড়ে হবিগঞ্জের ১৫ যুবকসহ অন্তত ২০ বাংলাদেশী গৃহবন্দি হয়ে এক সপ্তাহ ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লেবান্ড’র (আইএসআইএল) সাথে গত কয়েকদিন ধরে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ চলছে। ইরাকের রাজধানী বাগদাদ থেকে সংঘর্ষ গোটা দেশে ছড়িয়ে পড়ছে। বুধবার সকাল থেকে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানার এএসআই ইদ্রিস আলী (৫৯) কিশোরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কানা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইদ্রিস আলীর বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর পাকুন্দিয়া এলাকায়। হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী জানান, ইদ্রিস আলী তার স্ত্রীর বিস্তারিত
মখলিছ মিয়া ॥ বানিয়াচং থানা পুলিশ আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে। ছদ্মবেশে দিরাইয়ের আকিলশাহ বাজারে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করা হয়। এরা হলো বানিয়াচং উপজেলার উমরপুর গ্রামের মৃত দোস মোহাম্মদ ওরফে ছাউ মিয়ার ছেলে রমজান আলী (২৫) ও দিরাই উপজেলার আকিলশাহ পুরান বাজার এলাকার মৃত আব্দুল মতলিব এর ছেলে আঃ ছালাম (৩৫)। পুলিশ সূত্রে বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com