বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৯ বরযাত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুন, ২০১৪
  • ৫৩০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বরযাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও শিশুসহ ৯ বরযাত্রী আহত হয়েছে। গতকাল দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নূরজাহান হোটেলের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-উপজেলার মাল্লা গ্রাম থেকে বরযাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা খাটুরা গ্রামে যাচ্ছিল। সিএনজিটি নুরজাহান হোটেলের কাছে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এ সময় সিএনজিটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে সিএনজি চালকসহ ৯ বরযাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাজী শহীদ মিয়া (৬৫), সুন্দর আলী (৪০), আব্দুল জলিল (৩০), সৈয়দ মিয়া (৬৫), সুমি আক্তার (১০), জোবাইদ (৮), পারভিন আক্তার (১০), শরীফ মিয়া (১০) ও নিপু মিয়া (৫)কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com