স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহার থেকে ২৪ বছর বয়সী এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। গতকাল শনিবার দুপুরে চুনারুঘাট থানার এসআই সজিব দেবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বাগানের ভেতরে গাছের নীচে উড়না পেচানো অবস্থায় ওই লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল শুক্রবার সকালে তিনি রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ করেন। এ সময় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপিসহ নবনির্বাচিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শান্তিশা গ্রামে বাদী বিবাদীর সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাজিদুর রহমান, রমিজ মিয়া, হাসিনা বেগম, শামছুন্নেহার, গউছ মিয়া, সাইফুল ইসলাম, আলামিন, কদ্দুছ মিয়া,
স্টাফ রিপোর্টার ॥ শপথ নিয়েছেন একাদশ সংসদ নির্বাচনের নবনির্বাচিত হবিগঞ্জের চার সংসদ সদস্য। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠন করান। জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ
ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আলোচিত কলেজ ছাত্রী তন্নী রায় হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার রায়ের দিন আগামী ৭ জানুয়ারি মঙ্গলবার ধার্য করেছেন বিজ্ঞ আদালত। গত বুধবার বিশেষ বিচার ট্রাইব্যুনাল (২) সিলেট এর বিচারক মোঃ রেজাউল করিম এ আদেশ দেন। গত ১-২ জানুয়ারী যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক ৭ জানুয়ারি রায়ের দিন ধার্য করেন। এর
ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ১৩ জুয়াড়িকে জরিমানা ও বিভিন্ন কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। নবীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরা হচ্ছে-গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামের মৃত ছাও মিয়ার পুত্র আব্দুল সালাম (৩০) ওয়াহিদ উল্লার পুত্র সুহেল আহমেদ (২৮), মৃত লেবু মিয়ার পুত্র বাবুল মিয়া (৩০), মৃত মছদ্দর
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বাধা দেয়া এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে বিএনপির ৬ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক ৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। পাঁচ মামলার মধ্যে তিনটিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৬ লাখ ৪ হাজার ৪৬২ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। এর মাঝে মাধ্যমিক পর্যায়ে ২ লাখ ৪০ হাজার ২১৭ জন এবং প্রাথমিক পর্যায়ে ৩ লাখ ৬৫ হাজার ২৪৫ জন বছরের প্রথম দিনেই নতুন বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সরকারি
এক্সপ্রেস রিপোর্ট ॥ একাত্তরের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বানিয়াচঙ্গের মধু মিয়া তালুকদার ওরফে মধু মিয়া (৬৬) এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মধু মিয়া বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির সমর্থক। বর্তমানে তিনি কারাগারে আছেন। তবে মামলার অপর আসামি পলাতক থাকায় তার নাম প্রকাশ করেনি তদন্ত সংস্থা।