রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শপথ নিলেন হবিগঞ্জের ৪ এমপি

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯
  • ৭৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শপথ নিয়েছেন একাদশ সংসদ নির্বাচনের নবনির্বাচিত হবিগঞ্জের চার সংসদ সদস্য। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠন করান। জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী শপথ গ্রহণ করেন।
শপথ শেষে তাঁরা আওয়ামী লীগে পার্লামেন্টারী বৈঠকে অংশগ্রহণ করছেন। এ বৈঠকে তারা তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। এর আগে শপথ নিতে বুধবার ঢাকায় যান হবিগঞ্জের চারটি আসনে নবনির্বাচিত এমপিরা। এ সময় তাদের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঢাকা যান। প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়লাভ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com