শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

হবিগঞ্জবাসীর পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে এমপি আবু জাহিরের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট টাইম শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯
  • ৬৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল শুক্রবার সকালে তিনি রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ করেন। এ সময় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপিসহ নবনির্বাচিত সকল সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে এমপি আবু জাহির হবিগঞ্জবাসীর পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যান্য সংসদ সদস্যবৃন্দ. আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীযবারের মতো নির্বাচিত হন এডভোকেট মোঃ আবু জাহির। এরপর বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেন। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হবিগঞ্জবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এমপি আবু জাহির গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com