মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

শহরের বানিজ্যিক এলাকায় দোকান ঘর নিয়ে বিরোধ ॥ মালিক আমিনুল হকসহ তার পরিবারকে হয়রানির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকায় অবস্থিত একটি দোকান ঘর নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। দোকন ঘরটির মালিক আমিনুল হক ভূইয়াসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শহরের চিড়িয়াখান রোড এলাকার বাসিন্দা মনিরুজ্জামানের বিরুদ্ধে।
জানা যায়- সম্প্রতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন মনিরুজ্জামান। যার নং (৮৮৩)। এরই প্রেক্ষিতে আদালত বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জরি করেন এবং ঘরটি গত ২০২৫ সালের ২৯ অক্টোবর জেলা ম্যাজিস্ট্রেট কর্তব্যরত সদর থানার ওসিকে রিসিভার নিয়োগ দেন।
যার পরিপ্রেক্ষিতে দোকান ঘরটির মালিক আমিনুল হক জেলা দায়রা জজ আদালতে রিভিশন পিটিশন দায়ের করেন। পরবর্তীতে রিভিশনটি মঞ্জুর করেন আদালত। যার ফলশ্রতিতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ একটি আদেশ প্রদান করেন। আদেশে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিতর্কিত জমির দরজা খুলে দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। গেল বছরের ২০২৫ সালের ৯ ডিসেম্বর এই আদেশ প্রদান করা হয়।
এদিকে- জেলা ও দায়রা জজের আদেশ অমান্য করে চতুর চালাক মনিরুজ্জামান যুগ্ম জেলা জজ আদালত ১ম থেকে গত ২৬ সালের ১৩ মার্চ একটি অস্থায়ী স্থিতাবস্তার আদেশ করান। আদেশের প্রেক্ষিতে সদর থানার ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে প্রতিবেদন দাখিল করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com