চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও পুলিশ এসল্ট মামলার আসামি বাঘা লিটনকে মাদকসহ গ্রেফতার করছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান এর নেতৃত্বে ওসি (তদন্ত) আলী আশরাফ, এসআই সজিব দেব রায়, এসআই গৌরাঙ্গ কুমার বসু, এএসআই শরীফ সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার চন্দনা থেকে একাধিক মাদক
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৪ জন। এ ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার গাজিপুর ইউনিয়নের আলীনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম চুনু মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের আশ্বব উল্লার ছেলে।
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেলসহ ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নালুয়া চা বাগানের গেইটের কাছ থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। সূত্র জানায়, উপজেলার চিমটিবিল বিওপির টহলরত বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির ধাওয়ায় মাদক ব্যবসায়ী মোটরসাইকেল ফেলে গাঁজা ফেলে পালিয়ে যায়। বিজিবি
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গলায় ফাঁস দেয়া অবস্থায় মা হাদিসার মৃতদেহ ও জবাই করা তার দু’শিশু সন্তানের লাশ বসত ঘর থেকে উদ্ধার করা হয়েছে। কেউ কেউ বলছেন মা তার দু’শিশু সন্তানকে জবাই করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আবার কেউ কেউ এটা পরিকল্পিত হত্যা বলেও ধারণা করছেন। মাধবপুর উপজেলার ধর্মঘর
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের পৃষ্টপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল। শুধু ২১ আগস্টের গ্রেনেড হামলাই নয়, তারা বার বার সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করে দেশকে পিছিয়ে রেখেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড আর অপরাধ ছাড়া বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে কিছু আশা করা যায় না। তারা বাংলাদেশকে সন্ত্রাস আর
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চোর সন্দেহে ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গত বুধবার রাত আড়াই টার দিকে নবীগঞ্জ পৌর শহরতলীর গন্ধা পয়েন্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল-উপজেলার গজনাইপুর ইউনিয়নের সতক গ্রামের মতলিব মিয়ার ছেলে বাছিদ মিয়া (৩৫), করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের মৃত আমজদের ছেলে সাহেল মিয়া (১৯) ও
স্টাফ রিপোর্টার ॥ পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন-জাতীয় পার্টি ছাড়া রাজনীতির সমিকরণ হবে। আর পার্টি যদি সুসংগঠিত থাকে, ঐক্যবন্ধ থাকে তবে আমাদেরকে কেউ ক্ষমতা থেকে দূরে রাখতে পারবেনা। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু কার অবদান ? এটি সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ¦ হুসেইন মুহম্মদ এরশাদের অবদান। জাতীয় পার্টির অবদান। এদেশে
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের মিরাশী ইউনিয়নের লালকেয়ার গ্রামের ৯ বছরের শিশু খুন হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে গ্রামের পার্শ্ববর্তী ফরেষ্ট বিভাগের বাফার জোন জঙ্গলের দক্ষিণ দিকে ৩নং প্লটে বাঁশতলা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম নাঈম মিয়া। সে লালকেয়ার গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত শিশুর পিতা ফিরোজ মিয়া বাদী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর রামপুর এলাকা থেকে যোগেশ সরকার (৪৫) নামের এক কাঠ মিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে রামপুর এলাকার মৃত সুরেশ সরকারের পুত্র। গতকাল বুধবার সকালে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ফিশারীর পাশে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির এসআই রাজিবসহ একদল পুলিশ এসে লাশ উদ্ধার
নবীগঞ্জ সংবাদদাতা ॥ মহিলাদের উত্যক্তের জের ধরে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৩০জন আহত হয়েছে। আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ