সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মদিনা কেন্দ্রীয় যুবলীগের শোক সভায় এমপি আবু জাহির ॥ বিএনপি-জামায়াত দেশকে জঙ্গীবাদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়

  • আপডেট টাইম শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের পৃষ্টপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল। শুধু ২১ আগস্টের গ্রেনেড হামলাই নয়, তারা বার বার সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করে দেশকে পিছিয়ে রেখেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড আর অপরাধ ছাড়া বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে কিছু আশা করা যায় না। তারা বাংলাদেশকে সন্ত্রাস আর জঙ্গীবাদের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে সৌদিআরবের মদিনা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও অপকর্ম পরিচালনার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সারা বছর জনগণের সম্পত্তি লুটপাট করে ভোটের সময় তারা মিথ্যা অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। বিগত প্রায় সাড়ে ৯ বছরে বর্তমান সরকার দেশকে বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড় করিয়েছে। এর প্রমাণ সকলের চোখের সামনেই। সুতরাং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। এ সময় দেশের অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে আগামী নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিতে আওয়ামী যুবলীগ নেতবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এমপি আবু জাহির।
মদিনা কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মালেক মাদানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হুদা আলমগীরের সঞ্চালনায় শোক সভার শুরুতেই সকল শহীদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সৌদি আরবের বিভিন্ন স্থানে বসবাসরত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com