আবুল কাসেম, লাখাই থেকে ॥ দোকানের তাকে সাজানো রয়েছে নানান জিনিস পত্র। দেয়ালে টাঙ্গানো আছে পণ্যগুলোর দামের তালিকাও। তবে এ দোকানে নেই কোন দোকানী। তবু সওদাপাতি নিয়ে চুপচাপ কেটে পড়ছেন না কেউ ই। মূল্য তালিকা দেখে দাম রেখে দেয়া হচ্ছে ড্রয়ারে। কারন এ দোকানের নাম সততা স্টোর। শিক্ষার্থীদের সততা অনুশীলনের সুয়োগ করে দিতে দোকানটি খোলা
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামে সেকুল বেগম (৩০) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সদর থানার এসআই আব্দুর
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। যুবতীর নাম কেয়া রানী দাশ (১৬)। তিনি নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের বেগমপুর গ্রামের বাচ্চু দাশের মেয়ে। পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরের খাবার খাওয়ার পর পারিবারিক কথা নিয়ে রাগ করে নিজের শয়ন কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয় কেয়া। পরে
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আওতায় গত ২৪ এপ্রিল সিলেটে বিভাগীয় পর্যায়ে ইমাম বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শ্রেষ্ট ইমাম নির্বাচিত হয়েছেন বানিয়াচং উপজেলার ইমামবাড়ী এলাকার তাজপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আফরোজ মিয়া। বিভাগীয় পর্যায়ে প্রধান ইমাম হিসাবে শ্রেষ্টত্ব অর্জন করায় মাওলানা আফরোজ মিয়া মহান আল্লাহ্ পাকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং
প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেট বিভাগীয় আম্পায়র্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ জুন বাংলাদেশ আম্পায়র্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে হবিগঞ্জ জেলা আম্পায়র্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মকসুদুর রহমান উজ্জল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও হবিগঞ্জ জেলা আম্পায়র্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি বীভৎস চক্রবর্তীকে সদস্য করা হয়েছে।
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গিলানী চা-বাগানের নৈশ প্রহরী অমর তন্তুবায় হত্যা মামলার আসামী আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আব্দুল আউয়াল হলহলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। রবিবার রাত অনুমান ২টার দিকে চুনারুঘাট থানার ওসি তদন্ত আশরাফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিলানী চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ বিষয়ে ওসি তদন্ত
আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার দূর্গাপুর এলাকায় স্কুল ছাত্রীকে গণধর্ষনের অভিযোগে শাহেদ আলী (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শাহেদ ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। রবিবার ভোরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম ঢাকা সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন । পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জুন (মঙ্গলবার)
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের করগাও গ্রামের তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ঘটনা ঘটেছে। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট পালিয়ে যায়। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, করগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়
চুনারুঘাট প্রতিনিধি ॥ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজিবের উদ্যোগে চুনারুঘাটে অনুষ্ঠিত হয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রয়াত ও প্রবীণ নেতৃবৃন্দের স্মরণে সম্মাননা ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা সভা। গতকাল ২৩ জুন আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত ও প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় উপজেলা এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামে পুকুরের পানিতে ডুবে হাবিবুর রহমান (২৭) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। হাবিবুর রহমান হরিণখোলা গ্রামের মজিবুর রহমান মদনের পুত্র। মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান,
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জে কৃতি রেফারী ও ক্রীড়া সংগঠক ফেরদৌস আহমেদ। গত শুক্রবার ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তে ত্রিবার্ষিক কাউন্সিল শেষে নির্বাচনে ফেরদৌস আহমেদ সিলেট বিভাগের প্রতিনিধি হিসাবে সদস্য নির্বাচিত হন। হবিগঞ্জ জেলা থেকে এই প্রথম কেউ কেন্দ্রীয় কমিটিতে সুযোগ পেয়েছেন। নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী