বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৫৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের করগাও গ্রামের তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ঘটনা ঘটেছে। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট পালিয়ে যায়। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, করগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর জনৈক ছাত্রী (৯) উল্লেখিত সময়ে ঘরে একা থাকা অবস্থায় মৃত ছেরাগ আলীর ছেলে রুমন মিয়া (৩০) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর সুর-চিৎকারে তার মা ও আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট রুমন পালিয়ে যায়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, এঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com