বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে স্কুল ছাত্রী গণধর্ষনের শিকার ॥ ধর্ষক শাহেদ গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার দূর্গাপুর এলাকায় স্কুল ছাত্রীকে গণধর্ষনের অভিযোগে শাহেদ আলী (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শাহেদ ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। রবিবার ভোরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম ঢাকা সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জুন (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে জনৈক ৯ম শ্রেনীর স্কুল ছাত্রীর বাবা বাড়ীতে না থাকায় রাতে লেখাপড়া করে ওই ছাত্রী তার ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে শাহেদ আলী ও তার সঙ্গীরা ঘরে প্রবেশ করে গণধর্ষণ করে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। বৃহস্পতিবার ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারা জবানবন্দি সম্পন্ন করা হয়েছে। ঘটনার প্রধান আসামী শাহেদকে গ্রেফতার করা হয়েছে এর আগে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ মোস্তফা নামে অপর এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদেরও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com